দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র পূর্ব তিমুরে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার জার্মানির ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্র (জিএফজেড) পূর্ব তিমুরে ওই ভূমিকম্প আঘাত হানার তথ্য নিশ্চিত করেছে।
এতে বলা হয়েছে, শনিবার পূর্ব তিমুরের রাজধানী দিলি থেকে ২২৬ কিলোমিটার উত্তর-পূর্বাঞ্চলে বান্দা সাগরে ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে। ভূপৃষ্ঠ থেকে ১১৭ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে জিএফজেড।
ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র (পিটিডব্লিউসি) থেকে কোনো ধরনের সুনামি সতর্কতা জারি করা হয়নি। ভূপৃষ্ঠের বেশ গভীরে উৎপত্তি হওয়ায় এবং কেন্দ্রস্থল সাগরে থাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের কোনো খবরও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে রাজধানী দিলিসহ আশপাশের উপকূলীয় এলাকায় কম্পন অনুভূত হওয়ায় বাসিন্দাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ভৌগোলিক অবস্থানের কারণে পূর্ব তিমুর ও ইন্দোনেশিয়ার বান্দা সাগর অঞ্চল অত্যন্ত ভূমিকম্পপ্রবণ। প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ারের’ ওপর অবস্থিত হওয়ায় এই অঞ্চলে টেকটোনিক প্লেটগুলোর সংঘর্ষে প্রায়ই মাঝারি থেকে শক্তিশালী মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। সূত্র: রয়টার্স, এএফপি।
কে